• লিড নিউজ
  • আন্তর্জাতিক

সৌদিতে উপসাগরীয় নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলন করবেন ট্রাম্প

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি মাসের মাঝামাঝি সৌদি আরব সফরের সময় উপসাগরীয় অঞ্চলের নেতাদের সঙ্গে একটি শীর্ষ সম্মেলনে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন এক জ্যেষ্ঠ আমেরিকান কর্মকর্তা এবং দুই জ্যেষ্ঠ আরব কর্মকর্তা।

গত জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্পের প্রথম রাষ্ট্রীয় সফর হতে যাচ্ছে এটি। এই সফর থেকেই বোঝা যাচ্ছে উপসাগরীয় দেশগুলির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক এবং বিনিয়োগের সুযোগের উপর কতটা মনোযোগ এখন ট্রাম্প প্রশাসনের।

কর্মকর্তারা জানিয়েছেন, এই শীর্ষ সম্মেলন ট্রাম্পকে তার আঞ্চলিক কৌশল রূপরেখা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সম্পৃক্ততার রূপরেখা নির্ধারণে সাহায্য করবে।

ট্রাম্পের সঙ্গে এই শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) ছয়টি সদস্য রাষ্ট্রের নেতাদের আমন্ত্রণ জানাবেন বলে জানা গেছে। সৌদি ছাড়া এই পরিষদের বাকি পাঁচটি দেশ হলো- সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, ওমান এবং কাতার।

শীর্ষ সম্মেলন সামনে রেখে আগামী ১৩ মে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য সৌদি আরবে পৌঁছানোর কথা রয়েছে ট্রাম্পের। এরপর ১৪ মে সকালে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অন্য কোনও আরব নেতার যোগদানের সম্ভাবনা নেই। যদিও এটি পরিবর্তন হতে পারে বলে একজন আরব কর্মকর্তা জানিয়েছেন।

শীর্ষ সম্মেলনের পরে, ট্রাম্প কাতারি আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকের জন্য দোহা যাবেন বলে আশা করা হচ্ছে। এরপর ১৫ মে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে দেখা করার জন্য আবুধাবি যাবেন।

ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর নিয়ে হোয়াইট হাউস জানিয়েছে, এ ব্যাপারে ভ্রমণপথের সম্পূর্ণ বিবরণ শিগগিরই প্রকাশ করা হবে।

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

নিউজ ডেস্ক : অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা ...

image

পাকিস্তান-সৌদি-তুরস্কের সামরিক জোটে যোগ দিতে পারবে ইসরাইল...

নিউজ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছে,...

image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

  • company_logo