• আন্তর্জাতিক

এবার ভারতের ১২টি ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান

  • আন্তর্জাতিক

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের একাধিক স্থানে অন্তত ১২টি ভারতীয় ড্রোন ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এই ঘটনায় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া পাকিস্তানের চার সেনাসদস্য আহত হয়েছেন। 

এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে বুধবার (৭ মে) পাল্টাপাল্টি প্রাণঘাতী হামলার একদিন পর এই ঘটনা ঘটল।

রাওয়ালপিন্ডির গ্যারিসন সিটিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, বুধবার ও বৃহস্পতিবারের মধ্যবর্তী রাতে ভারত "আরও একবার" পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। একইসাথে এক ডজন গোয়েন্দা, নজরদারি এবং গোয়েন্দা ড্রোন পাঠিয়েছে।

তিনি বলেন, লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, বাহাওয়ালপুর, অ্যাটক, ঘোটকি, গুজরানওয়ালা, চকওয়াল এবং অন্যান্য শহরে পাকিস্তানি বাহিনী ইসরায়েলি তৈরি ১২টি হারোপ ড্রোনই ভূপাতিত করেছে। তবে ড্রোন আক্রমণ নিয়ে ইসলামাবাদের বিবৃতির বিষয়ে নয়াদিল্লি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

প্রসঙ্গত, বুধবার দিনের প্রথম প্রহরে পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান। পরে কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলে দফায় দফায় পাল্টাপাল্টি গোলাবর্ষণ। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, ভারতের হামলায় নারী-শিশুসহ ৩১ জন বেসামরিক নাগরিক নিহত ও ৫৭ জন আহত হন। অন্যদিকে ভারতের সেনাবাহিনীর তথ্য অনুসারে, হামলার পর থেকে সীমান্তে পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে ১৫ বেসামরিক নাগরিক নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। গোলার আঘাতে ভারতীয় এক সেনাও নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের একটি সংবাদমাধ্যম।

 

মন্তব্য (০)





image

ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প

নিউজ ডেস্ক : অতীতের মার্কিন সামরিক হস্তক্ষেপগুলোর বিষয়ে কথা ...

image

পাকিস্তান-সৌদি-তুরস্কের সামরিক জোটে যোগ দিতে পারবে ইসরাইল...

নিউজ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছে,...

image

ইরান চুক্তিতে সংশোধন চান ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গ...

image

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, পরিষ্কার জা...

নিউজ ডেস্ক : পাকিস্তান আবারও পরিষ্কার করে দিয়েছে, স্বাধীন ফ...

image

চীনের একক আধিপত্যের বিষয়ে যে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন,...

  • company_logo