• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার জি-৭ শীর্ষ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ পাঠায়নি কানাডা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি মাসের ১৫-১৭ জুন কানাডায় অনুষ্ঠিত হবে জি-৭ শীর্ষ সম্মেলন। এই সংগঠনটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও জাপান নিয়ে গঠিত হলেও ২০১৯ সাল থেকে এই সম্মেলনে নিয়মিত অংশগ্রহণ করছে ভারত। তবে এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানায়নি আয়োজক কানাডা।

মোদিকে এই সম্মেলনে কানাডা এখনও আমন্ত্রণ না দেওয়ায়, ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো নরেন্দ্র মোদির জি-৭ শীর্ষ সম্মেলনে যোগদানের সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশ্লেষকরা।

নরেন্দ্র মোদিকে এই সম্মেলনে আমন্ত্রণ না জানানোর পেছনে কারণ হিসেবে সামনে এসেছে দুদেশের সাম্প্রতিক টানাপোড়েন। কেননা, ২০২৩ সালের সেপ্টেম্বরে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। তখন তিনি বলেছিলেন,  খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জর হত্যার সঙ্গে ভারতীয় সরকারি এজেন্টদের জড়িত।

ট্রুডোর এই অভিযোগকে অযৌক্তিক বলে তখন উড়িয়ে দিয়েছিল ভারত। এরপর থেকেই দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে। এরপর উভয় দেশ একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করেছে। যা এই সম্পর্ক হ্রাস করেছে।

তবে কানাডার নির্বাচনে কার্নির জয় দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির আশা জাগিয়ে তুলেছিল। কিন্তু দেশটির জনগণ মনে করছে পরিস্থিতি এগিয়ে নেওয়ার জন্য এখনও সমস্ত ভিত্তি তৈরি হয়নি। যার প্রভাবই এবার পড়ল জি-৭ শীর্ষ সম্মেলনে। যেখানে দুদেশের সম্পর্কের টানাপোড়েনের কারণে আমন্ত্রণ জানানো হয়নি মোদিকে।

মন্তব্য (০)





image

জ্বালানি তেলের দামে বড় লাফ

১

নিউজ ডেস্ক : সৌদি আরবে হামলা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে আঘাতের ঘ...

image

হুথি হামলার মুখে সৌদি আরবে ম্যাক্রোঁ, যুবরাজের সঙ্গে বৈঠক

২

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের একের প...

image

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ, ৫ মাসে সর্বোচ্চ

৩

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়...

image

৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস, রাহুলকে অমিত শাহ

৪

নিউজ ডেস্ক : ভারতে আগামী ৩০ বছরেও কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে...

image

জরিমানা এড়াতে স্ত্রীকে রাস্তায় ফেলে পালালেন মোটরসাইকেলচাল...

৫

আন্তর্জাতিক ডেস্ক: ট্রাফিক পুলিশের জরিমানা এড়াতে দ্রুত গতিতে...

  • company_logo