• আন্তর্জাতিক

যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করলো ভারতের সামরিক বাহিনী

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ গত মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় নিজেদের যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেছে ভারতীয় সামরিক বাহিনী। শনিবার (৩১ মে) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে যুদ্ধবিমান হারানোর কথা স্বীকার করেন ভারতীয় সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ অনীল চৌহান।

তবে সংঘাতে ভারত ঠিক কতটি যুদ্ধবিমান হারিয়েছে সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো তথ্য জানাননি তিনি। অনীল চৌহান বলেন, ‘যুদ্ধবিমান ভূপাতিত হওয়াটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, কেনো সেগুলো ভূপাতিত হয়েছে সেটিই গুরুত্বপূর্ণ।’

তবে তিনি ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার যে দাবি পাকিস্তান করছে সেটিকে ‘একেবারে ভুল’ বলে অভিহিত করেছেন। ভারতীয় এই সামরিক কর্মকর্তা বলেন, ‘ভালো দিক হলো আমরা আমাদের কৌশলগত ভুল বুঝতে পেরেছি, সংশোধন করেছি এবং দু’দিন পর আবার আমাদের সকল যুদ্ধবিমান ব্যবহার করে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি।’

সিঙ্গাপুরে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের আয়োজনে আন্তঃসরকারি নিরাপত্তা সম্মেলনের শাংরি-লা ডায়ালগের ফাঁকে ব্লুমবার্গকে সাক্ষাৎকার দেন অনীল চৌহান।

এর আগে ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানের সময় পাল্টা আক্রমণে ভারতীয় একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল ইসলামাবাদ। এর মধ্যে ফরাসি যুদ্ধবিমান রাফায়েলও ছিল। ব্লুমবার্গ বলেছে, পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি প্রথমবারের মতো স্বীকার করেছে ভারতীয় সামরিক বাহিনী। 

ভারতীয় সামরিক বাহিনীর পক্ষ থেকে প্রথমবারের মতো যুদ্ধবিমান হারানোর বিষয়টি স্বীকার করা হলেও সম্প্রতি বিজেপির একজন সিনিয়র নেতাও এমনটি স্বীকার করেন। বিজেপির সিনিয়র নেতা সুব্রহ্মণ্যম স্বামী বলেন, সংঘাতের সময় চীনা বিমান কার্যকর ছিল এবং দুর্বল ছিল রাফায়েল যুদ্ধবিমান। সংঘাতে তাদের ৫টি যুদ্ধ বিমান ধ্বংস হয় বলেও সরলভাবে স্বীকারোক্তি দেন ওই বিজেপি নেতা।

মন্তব্য (০)





image

‎ইরানের হামলায় ১০০ মার্কিন সেনা আহত, পেন্টাগনের স্বীকারো...

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে চলমান সংঘাতে গত দুই সপ্তাহে কমপক্ষে...

image

‎আদালতে বড় স্বস্তির বার্তা পেলেন সোনাম ওয়াংচুক

নিউজ ডেস্কঃ ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) আদালত থেকে বড় ...

image

‎সিজেপির কর্মসূচি নিয়ে নরেন্দ্র মোদিকে একহাত নিলেন রাহুল ...

নিউজ ডেস্কঃ ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক ...

image

ইরানে নতুন উদ্যমে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চালান...

image

‎উত্তাল দিল্লি: ককরোচ পার্টির সঙ্গে সংঘর্ষের ঘটনায় দিল্লি...

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে সংসদ চলো কর্মসূচি...

  • company_logo