• লিড নিউজ
  • আন্তর্জাতিক

কাশ্মীর সীমান্তে টানা ১২ দিনের মতো পাক-ভারত সেনাদের গোলাগুলি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরে হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এ অবস্থায় টানা ১২ দিনের মতো কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে জড়িয়েছে দু’দেশ। মঙ্গলবার (৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

এর আগে টানা গুলিবর্ষণ চললেও সোমবার দু’দেশের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত বৈঠকের কারণে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছিল।

কিন্তু অবস্থা আরও অবনতির দিকে। যে কোনো সময় যুদ্ধে জড়াতে পারে দু’দেশ। সংকট নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

এনডিটিভি বলছে, উত্তেজনা বৃদ্ধির বিষয়ে ইসলামাবাদের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার আলোচনা শুরু হলেও নিয়ন্ত্রণ রেখা বরাবর টানা ১২তম রাত ধরে সীমান্তের ওপারে গুলিবর্ষণ অব্যাহত রেখেছে পাকিস্তান।

প্রতিবেদনে বলা হয়, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবানি এবং আখনুরের বিপরীতে পাকিস্তানের গুলিবর্ষণের জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারা।

মন্তব্য (০)





image

রাহুলের ইসরাইল-মন্তব্যে অস্বস্তিতে ইন্ডিয়া জোট

১

নিউজ ডেস্কঃ ইসরাইলের সঙ্গে ভারতের কৌশলগত ও প্রতিরক্ষা স...

image

সে আমার চেয়ে বেশি সন্তানকেই ভালোবাসে, প্রেস সেক্রেটারি প্...

২

নিউজ ডেস্কঃ হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারো...

image

ভারতকে কোণঠাসা করতে নতুন ছক কষছে চীন-পাকিস্তান?

৩

নিউজ ডেস্কঃ ভারতের উত্থান ঠেকাতে বহুমুখী কৌশল নিয়ে এগোচ...

image

নেতানিয়াহুকে বাদ দিয়ে ঐক্য সরকার গঠনে একমত বেনেট

৪

নিউজ ডেস্কঃ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু...

image

দিল্লিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

৫

আন্তর্জাতিক ডেস্ক :  বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্মান ও মর্যাদা সমুন্নত র...

  • company_logo