• আন্তর্জাতিক

সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ সৌদি আরবে মিসাইল হামলায় গুরুতর আহত ময়মনসিংহের প্রবাসী যুবক আব্দুল্লাহ আল মামুন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

‎নিহত মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। বুধবার (১৮ মার্চ) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পরিবারের সদস্যরা।
‎
‎পরিবার সূত্রে জানা যায়, রোববার (৮ মার্চ ) ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মামুন মিয়া গুরুতর দগ্ধ হন।
‎
‎পরে তাকে স্থানীয় ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
‎
‎নিহতের মামাতো ভাই শাওন মড়ল জানান, বিস্ফোরণে মামুনের শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল। দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। তার একটি ছেলে সন্তান রয়েছে।
‎
‎মামুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনরা দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
‎
‎উল্লেখ্য, একই ঘটনায় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন নিহত হন। এছাড়া মামুনসহ আরও কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহত হন।

মন্তব্য (০)





image

স্থানীয় নির্বাচনের আগে চীনের অপপ্রচার বৃদ্ধি নিয়ে তাইওয...

১

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের প্রথম নয় মাসে তাইওয়ানকে লক্ষ্য...

image

ইরানের ইচ্ছা অনুযায়ী চলবে হরমুজ: আইআরজিসি কমান্ডার মোস্তফা ‎

২

নিউজ ডেস্কঃ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের সশস্ত্র বাহিনীর ...

image

মোদীকে এড়িয়ে ভারত সফরে রুবিও, ‘অন্যরকম চুক্তির’ ইঙ্গিত দি...

৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ...

image

হামাস ফ্রান্সে পৌঁছাবে, মাখোঁকে আগেই সতর্ক করেছিলাম: নেতা...

৪

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সজুড়ে চলমান দাঙ্গা নিয়ে দেশটির প্রে...

image

বিক্ষোভে ভাঙচুর-লুটপাটের শাস্তি বাড়াচ্ছে ইতালি

৫

আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে বিক্ষোভের সময় সহিংসতা, ভাঙচু...

  • company_logo