ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের প্রধান জোসেফ কেন্ট। তিনি দাবি করেছেন, ইসরাইলের চাপেই এই যুদ্ধ শুরু হয়েছে এবং ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা এক পদত্যাগপত্রে কেন্ট বলেন, ‘আমি বিবেকের তাড়নায় ইরানে চলমান যুদ্ধকে সমর্থন করতে পারছি না। ইরান আমাদের দেশের জন্য কোনো আসন্ন হুমকি ছিল না এবং স্পষ্ট যে ইসরাইল ও তাদের শক্তিশালী মার্কিন লবির চাপে আমরা এই যুদ্ধে জড়িয়েছি।’
পদত্যাগপত্রটি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশ করেন।
কেন্ট আরও অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের শুরুর দিকেই ইসরাইল শীর্ষ কর্মকর্তারা এবং মার্কিন গণমাধ্যমের প্রভাবশালী কিছু অংশ ভুল তথ্য ছড়িয়ে ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে দুর্বল করে দেয় এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে জনমত তৈরি করে।
After much reflection, I have decided to resign from my position as Director of the National Counterterrorism Center, effective today.
— Joe Kent (@joekent16jan19) March 17, 2026
I cannot in good conscience support the ongoing war in Iran. Iran posed no imminent threat to our nation, and it is clear that we started this… pic.twitter.com/prtu86DpEr
তার ভাষায়, ‘এই তথ্যযুদ্ধের মাধ্যমে আপনাকে (ট্রাম্পকে) বিভ্রান্ত করা হয়েছে—যাতে মনে হয় ইরান তাৎক্ষণিক হুমকি এবং এখন আঘাত হানলে দ্রুত বিজয় সম্ভব। এটি ছিল সম্পূর্ণ মিথ্যা।’
তিনি আরও দাবি করেন, ইসরাইল অতীতেও একই কৌশল ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ইরাক যুদ্ধ-এ জড়িয়েছিল, যার ফলে হাজারো মার্কিন সেনার প্রাণহানি ঘটে। কেন্ট সতর্ক করে বলেন, ‘আমরা আবার সেই ভুল করতে পারি না।’
সূত্র: টাইমস অব ইসরাইল
নিউজ ডেস্ক : কাবুলে একটি মাদক নিরাময় কেন্দ্রে বিমান হামলায় অন্তত ৪০০ জন ...
নিউজ ডেস্কঃ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সাবেক সর্ব...
নিউজ ডেস্কঃ তৃতীয় সপ্তাহে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েল...
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণ...
নিউজ ডেস্কঃ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মুসলিম দেশগুলোক...

মন্তব্য (০)