প্রতীকী ছবি
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের সাবেক পৌর মেয়র মাহমুদ পারভেজের নিজ বাসা থেকে ভাড়াটিয়া পাভেল রায় (৪৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের খরমপট্রি এলাকার মেয়র মাহমুদ পারভেজের নিজ বাসার চতুর্থ তলা থেকে ভাড়াটিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পাভেল রায় জেলা শহরের খরমপট্রি এলাকার মৃত নরেষ রায়ের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাবেক মেয়র মাহমুদ পারভেজের নিজ বাসার চতুর্থ তলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।
নিহতের পরিবার জানায়, রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন পাভেল। পরে আজ বুধবার সকালে তাকে ডাকাডাকি করলে তার কোন সাড়াশব্দ না পেয়ে বাসার লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে পাভেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তারপর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ বিষয়ে সাবেক পৌর মেয়র মাহমুদ পারভেজের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে অটোরিকশায় চলন্ত অবস্থায় মা...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় পুকুরের পানিতে গোসল ক...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দক্ষি...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন ইউনিয়ন তুচ্...

মন্তব্য (০)