• গণমাধ্যম

শতাধিক ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে বরুড়া প্রেসক্লাবের কম্বল উপহার

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

কুমিল্লা প্রতিনিধিঃ  কুমিল্লা বরুড়ায় অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ সভায় সভাপতিত্ব করেন বরুড়া থানা  প্রেসক্লাবের সভাপতি সোহেল খন্দকার।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু এমং মারমা মং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানার ওসি(তদন্ত) মমিরুল ইসলাম।

বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি সোহেল খন্দকার বলেন, সাংবাদিকরা লেখনির মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকে। এছাড়াও সংগঠন ও আমাদের ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সময়ে অসহায়-দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের সহায়তা করে আসছে। তারই অংশ হিসেবে আজকে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হলো মানবসেবা। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু এমং মারমা মং বলেন, বরুড়া থানা প্রেসক্লাবের সদস্যদের ধন্যবাদ জানাই এই উদ্যোগের জন্য। এ ধরনের আয়োজন শীতার্ত অসহায় মানুষের সহায় হিসেবে কাজ করবে।

এই সময় উপস্থিত ছিলেন বরুড়া থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন, প্রচার সম্পাদক সৌরভ লোধ, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, নির্বাহী সদস্য মাহবুব কবীর, সদস্য আবুল হোসেন সাজু, কুদ্দুস মজুমদার, খোরশেদ আলম, জাহাঙ্গীর হোসেন মীর, তোফাজ্জল হোসেন প্রমুখ।

 

মন্তব্য (০)





image

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যম...

১

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, ...

image

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খা...

২

নিউজ ডেস্ক : অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ...

image

দিনাজপুরে চ্যানেল আইয়ের বর্ণিল জন্মদিন উৎসবে বক্তারা:চ্যা...

৩

দিনাজপুর প্রতিনিধি : 'সত্য সুন্দর প্রকাশে;চ্যানেল আই আটা...

image

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মানিক...

৪

​চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের দুই বছর ...

image

জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে সাংবাদিকদের জেন্ডার-সংবেদনশ...

৫

জামালপুর প্রতিনিধি : বাল্যবিয়ে প্রতিরোধ ও ইতিবাচক জেন্ডারভিত...

  • company_logo