• প্রশাসন

কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে পুরষ্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং বিশেষ কৃতিত্ব সম্পন্ন শিক্ষার্থীদের রেজাল্ট কার্ড তুলে দিয়ে অভিনন্দন জানান পুলিশ সুপার ও স্কুলের সভাপতি মোঃ মাহফুজুর রহমান।

এসময় সকল শিক্ষার্থী উজ্জ্বল আলোক প্রভায় এগিয়ে যাওয়ার প্রত্যয়ে একই সাথে অনুষ্ঠিত হয় অভিভাবক সমাবেশ। আলোচনা করা হয় ২০২৫ সালের শিক্ষার্থী ও স্কুলের মানোন্নয়নের বিভিন্ন অভীষ্ট লক্ষ্য নিয়ে।

অনুষ্ঠানে কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক মোঃ শামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার ও কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের সভাপতি মোঃ মাহফুজুর রহমান। আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল আলম, অভিভাবক সদস্য মিজানুর রহমান মিন্টু সহ পুলিশ লাইন্স স্কুলের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo