• প্রশাসন

দূরপাল্লার যাত্রীদের নিরাপত্তায় বগুড়ার মহাসড়কে সেনাবাহিনীর বিশেষ চেকপোস্ট

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ  দূরপাল্লার যাত্রীদের রাতের নিরাপদ যাত্রা নিশ্চিতে বগুড়ার মহাসড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করছেন বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার রাত ১০ টায় ঢাকা-রংপুর  মহাসড়কের মোকামতলা বাসস্ট্যান্ড এলাকাতে সেনাবাহিনীর সদস্যরা বিশেষ এই চেকপোস্টের কার্যক্রম শুরু করেন যা এখন থেকে প্রতিদিন মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পরিচালিত হবে।

বিশেষ এই চেকপোস্টে দেখা যায়, ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনা সদস্যরা দূরপাল্লার যানবাহনগুলো তল্লাশি করার পাশাপাশি সাধারণ যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে সকলকে আশস্ত করছেন। এছাড়াও মহাসড়কে বেপোরোয়াভাবে চলাচলকারী যানবাহনগুলোকে সতর্ক করার পাশাপাশি চেকপোস্টে গুরুত্ব দেয়া হয় বিশৃঙ্খলা সৃষ্টিকারী গোষ্ঠীদের আইনের আওতায় আনার পাশাপাশি মাদক ও অস্ত্র উদ্ধারেও। 

সংশ্লিষ্টরা জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি দূরপাল্লার বাসে অনাকাঙ্ক্ষিত ডাকাতির ঘটনা সারাদেশে একটি ভীতির সৃষ্টি করে যা কখনোই কাম্য নয়। তাই যাত্রীদের স্বস্তি দিতে মহাসড়কে সেনাবাহিনীর বগুড়া ক্যাম্পের সদস্যরা নিয়মিত চেকপোস্ট পরিচালনা করবেন  যা রবিবার থেকে শক্তভাবে শুরু হয়েছে। যদিও অপরাধীদের বিরুদ্ধে তাদের ধারাবাহিক অভিযান চলমান রয়েছে। 

মন্তব্য (০)





image

নিরাপত্তার দায়িত্ব ছেড়ে পোশাক পরে গানের অনুষ্ঠানে এএসআই, ...

১

 নিউজ ডেস্ক :  পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব ...

image

মিরপুরে ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত...

২

রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণের অভিযোগে ত...

image

‎যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার

৩

নিউজ ডেস্কঃ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে...

image

ভাড়া দেওয়া বাড়িতে ডিবির অভিযানের পর সেই অতিরিক্ত ডিআইজি ক...

৪

 নিউজ ডেস্ক : রাজধানীতে নিজের ভাড়া দেওয়া বাড়ি থেকে...

image

‎আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে ইশরাক, তদন্তের নির্...

৫

‎নিউজ ডেস্কঃ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্র...

  • company_logo