• প্রশাসন

শহীদ আবু সাঈদের পরিবারকে বিজিবির আর্থিক অনুদানের চেক হস্হান্তর 

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: বৈষম্য বিরোধী জুলাই আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদেন পরিবারকে ১০ লাখ টাকার আর্থিক অনুদানের চেক তুলে দিয়েছেন বিজিবির ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ.বি.এম. জাহিদুল করিম। স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিশ্রুতি পুরনে গতকাল মঙ্গলবার ওই চেক তুলে দেওয়া হয়েছে।

বিজিবি'র ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ.বি.এম জাহিদুল করিমের উদ্ধৃতি দিয়ে জন সংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম শরিফ আজ বুধবার রাতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পিতামাতার হাতে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের ১০ লক্ষ টাকা আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় উপস্হিত ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ অন্যান্যরা।  স্বরাষ্ট্র উপদেষ্টা গত ২ ডিসেম্বর রংপুরের পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া শেষে দেশের অসহায়, দুস্থ ও গরীব জনসাধারণদের সাহায্যার্থে গঠিত শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা অনুদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন। প্রতিশ্রুত চেক গতকাল ৩ ডিসেম্বর মঙ্গলবার পরিবারের কাছে হস্হান্তর করেছেন বিজিবি'র দিনাজপুরের ফুলবাড়ীস্হ ২৯ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মাহবুবুর রহমান খান। এসময় উপস্হিত ছিলেন অন্যান্যরা।

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo