• প্রশাসন

নিষিদ্ধ ছাত্রলীগ মিটিং-মিছিলসহ যেকোনো কার্যক্রম চালালেই ব্যবস্থা: আইজিপি

  • প্রশাসন

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। তারা মিটিং-মিছিলসহ যেকোনো কার্যক্রম চালালেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দেন।

পুলিশপ্রধান বলেন, ‘ছাত্রলীগ আর কখনো মিটিং-মিছিল করতে পারবে না। তাদের মিটিং-মিছিল করতে দেওয়া হবে না। ছাত্রলীগকে ইতোমধ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের অপকর্মে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়েছে। তাই ছাত্রলীগ আর কখনো বাংলাদেশে কোথাও একত্রিত হয়ে মিটিং-মিছিল করতে পারবে না।’

আইজিপি জানান, কয়েকটি জায়গায় খণ্ড খণ্ড মিছিল করেছে ছাত্রলীগ। এজন্য তাদের কয়েকজন সদস্যকে গ্রেফতারও করা হয়েছে।ময়নুল ইসলাম বলেন, ‘কতিপয় বিপথগামী সদস্যের জন্য পুলিশ বিভাগ সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকায় থাকা ২১ পুলিশ সদস্যকে এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে। বিপথগামী সকল সদস্যকে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য (০)





image

‎আগ্নেয়াস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে ইশরাক, তদন্তের নির্...

১

‎নিউজ ডেস্কঃ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্র...

image

‎ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯০, মামলা ৪২

২

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

হিন্দু, মুসলিম সবাই সুন্দরভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন"রং...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশে...

image

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮১, মামলা ৪০ ‎

৪

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, ১৭০২ জনকে নিয়োগ

৫

নিউজ ডেস্কঃ ৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশা...

  • company_logo