• প্রশাসন

রংপুরে মেরিন একাডেমীর ৩য় ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত 

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ দেশে আন্তর্জাতিক নৌ-শিক্ষার প্রতিষ্ঠান রংপুর মেরিন একাডেমীর ২২-২৩ শিক্ষাবর্ষের ৩য় ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে রংপুরের পীরগঞ্জে একাডেমী মাঠে ক্যাডেটদের সালাম গ্রহণ করেন নৌনৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ।

এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেন, বিশ্বমানের নৌ নেতৃত্ব গঠনে বাংলাদেশের মেরিন একাডেমী সমূহের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মেরিন সেক্টরে আমাদের দক্ষ জনবল রয়েছে, এই সমুদ্র যোদ্ধাদের দক্ষতাকে আরও শক্তিশালী এবং বেগবান করতে প্রয়োজন অব্যাহত কঠোর অনুশীলন ও প্রশিক্ষণ। প্রচলিত প্রশিক্ষণকে আরও বিশ্বমানে উন্নতি করতে নৌ মন্ত্রণালয়সহ সরকার বেশ আন্তরিক। 

সচিব আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে মেরিন একাডেমী সমূহের গ্রহণযোগ্যতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে। বিশ্বের চাহিদা অনুযায়ী ক্যাডেটরা শুধু প্রশিক্ষিতই হবে না, দেশে বিদেশে তাদের ব্যাপক কর্মসংস্থানের সুযোগে বেকার সমস্যা দূর হবে বলেও জানান তিনি। এছাড়াও আগামীতে আইএমও ডাইরেক্টর জেনারেল হিসেবে প্রতিনিধিত্ব করবে মেরিন একাডেমি বলে আশা তার। একই সাথে বর্তমানের নৌ-শিপিংয়ের ৮ থেকে ১৬ টি জাহাজে উন্নীত করে বাংলাদেশ শিপিং কর্পোরেশন আরও এগিয়ে নেয়ার কথা জানান নৌ সচিব। 

দ্বিতীয়বারের মতে আজও পীরগঞ্জ একাডেমিতে নটিক্যাল ও ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের গ্রাজুয়েশন প্যারেড অনুষ্ঠিত হয়। এতে রংপুর এডাকেমির কোর্স সম্পন্ন করা ৪৫ জন সমুদ্র যোদ্ধা অংশ নেন।

পরে সিনিয়র সচিব প্যারেড পরিদর্শন ও পুরস্কার প্রদান করেন। এবছর রংপুর একাডেমি থেকে সব বিষয়ে সর্বোচ্চ কৃতিত্বের জন্য কমান্ড্যান্ট স্বর্ণপদক পেয়েছেন ৫৮ ব্যাচের ক্যাডেট ক্যাপ্টেন আবু হানজালা, সব বিষয়ে অধিক নম্বর প্রাপ্ত রৌপ্য পদক পেয়েছেন মোঃ কুতুব উদ্দিন, মহি উদ্দিন জাকারিয়া।

এসময় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর জিয়াউর হক,  মেরিন একাডেমী রংপুরের কমান্ড্যান্ট ক্যাপ্টেন সাঈদ সাত্তার, রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল ষসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দ রংপুর পীরগঞ্জের মেরিন একাডেমি প্রাঙ্গনে বৃক্ষরোপণ, ক্যাডেটদের নতুন পদযাত্রা সাফল্যমন্ডিত করতে কেক কাটাসহ নানা আনুষ্ঠানিকতার ফটো সেশনে অংশগ্রহণ করেন।

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo