ছবিঃ সিএনআই
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে লায়ন্স ক্লাব অফ ঢাকা রোজ এর আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, চশমা ও ওষুধ প্রদান করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচীতে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়।
এরমধ্যে যে সকল রোগীদের চোখে ছানী অপারেশনের প্রয়োজন রয়েছে তাদের ঢাকা নিয়ে লায়ন্স চক্ষু হাসপালে বিনামূল্যে অপারেশন করানোর কথা জানান আয়োজকেরা। এছাড়া এই কর্মসূচীর মাধ্যমে আগামীতে দোহার- নবাবগঞ্জে কোন অন্ধত্ব রোগী থাকবেনা বলে ঘোষনা দেন লায়ন্স ক্লাবের সাবেক কাউন্সিল চেয়ারপার্সন ও ঢাকা জেলা বিএনপির সভাপতি লায়ন খন্দকার আবু আশফাক।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের কাউন্সিল চেয়ারপার্সন ফারহানা বখস, জেলা গভর্নর সামসুল আলম, গ্লোবাল কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার আকরাম উজ্জামান, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ লায়ন্স ক্লাবের অন্যন্য কর্মকর্তা এবং বিএনপি ও অংঙ্গসংগঠণের নেতাকর্মীরা।
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও আট শিশুর...
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পত...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ৫ শি...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকা...

মন্তব্য (০)