• স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ১৩ জন

  • স্বাস্থ্য

ফাইল ছবি

স্বাস্থ্য ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। তবে এই সময়ে আরও ১৩ জন দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে পাঁচ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ২০০ জন। এর মধ্যে ৬১ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৩ শতাংশ নারী। গত ২৪ ঘণ্টায় ৩৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ নিয়ে মোট এক হাজার ৯১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ১০ জনের প্রাণ গেছে। ২০২৪ সালের ০১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হন একলাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মারা যান ৫৭৫ জন।

মন্তব্য (০)





image

‎উপজেলাতেই মিলবে চোখের উন্নত চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ দেশের প্রতিটি উপজেলায় নির্মাণাধীন ১৫১ শয্যার পূর...

image

‎হামের আরও ১৬ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত

নিউজ ডেস্কঃ দেশের যেসব ছোট ছোট এলাকায় হাম-রুবেলার টিকা ...

image

‎দেশে ডেঙ্গু বেড়ে যাওয়ায় আইসিডিডিআর, বি-র সতর্কবার্তা

নিউজ ডেস্কঃ দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় সাধারণ মানুষকে...

image

‎ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলায় অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা...

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায়...

image

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮

নিউজ ডেস্কঃ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়...

  • company_logo