• স্বাস্থ্য

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে: এলজিআরডি মন্ত্রী

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি: স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। সেজন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ৫শ শয্যায় উন্নত করার চেস্টা থাকবে। 

এই এলাকার মানুষ যেনো স্বাস্থ্য সেবা পায়। সে বিষযে আমরা  সজাগ থাকবো। হাসপাতাল সুপারকে বলা হয়েছে যা যা প্রয়োজন। আমাদের জানালে আমরা সেভাবে সরকারের তরফ থেকে ব্যবস্থা করে দিতে পারবো। জেলা প্রশাসকের পক্ষে থেকে হাসপাতালে আরেকটি লিফ এর ব্যবস্থা করে দেয়া হবে। 

আমি হাসপাতালের সিভিল সার্জনসহ কর্মকর্তাদের অনুরোধ করব স্বাস্থ্য ব্যবস্থাটা যাতে এই জেলায় ভালো হয় সাধারণ মানুষ যাতে ভালো চিকিৎসা পায় সেই অনুয়ায়ী আমাদের সীমিত সম্পদ দিয়ে যেন কাজ করতে পারি।

যারা দীর্ঘ সময় ধরে হাসপাতালে কর্মরত আছেন সে বিষয়টিও দেখা হচ্ছে। খবু দ্রুত ঠিকঠাক করার জন্য ব্যবস্থা নেয়া হবে। আমাদের সরকারে আসার মাত্র দশ দিন সময় লাগবে এর মধ্যে নিশ্চই আমরা ঠিক করে ফেলবো। 

তিনি আজ রোববার (১ মার্চ) সকাল ৯টায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, জেনারেল হাসপাতালের তত্ববধায়ক ফিরোজ জামান জুয়েল, জেলা বিএনপির সভাপতি ফয়সল আমিনসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দু...

image

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও স...

image

সমঝোতার আহবানে মিলেনি সাড়া, দিনাজপুর মেডিকেলে ইন্টার্ন চি...

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিক...

image

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘ...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন...

image

ঢাকায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

নিউজ ডেস্কঃ রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উ...

  • company_logo