• লিড নিউজ
  • স্বাস্থ্য

২৪ ঘণ্টায় আরও ৩৯ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

স্বাস্থ্য ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।  

সোমবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাতজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাতজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নয়জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৬১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত ৩৭৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।  

চলতি বছরের ১৩ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৬৬৯ জন। এর মধ্যে ৬০ দশমিক এক শতাংশ পুরুষ ও ৩৯ দশমিক নয় শতাংশ নারী রয়েছেন।  

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে পাঁচজন মারা গেছেন।    

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন। ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।

এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

মন্তব্য (০)





image

হাম ও হামের উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপস...

image

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও চা...

image

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক : হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃ...

image

এক সপ্তাহের মধ্যেই শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা হবে...

নিউজ ডেস্কঃ আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামে টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন ...

image

এক সপ্তাহের মধ্যেই শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা হবে...

নিউজ ডেস্কঃ আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামে টিকার ...

  • company_logo