• লিড নিউজ
  • স্বাস্থ্য

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ভর্তি ৪১১

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪০৪ জনে এবং শনাক্ত রোগী বেড়ে ৯৯ হাজার ৪৯৩ জনে দাঁড়াল।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৬১, ঢাকা বিভাগে ৫৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭০, খুলনা বিভাগে ২৬, ময়মনসিংহ বিভাগে ২০, রাজশাহী বিভাগে ২১, রংপুর বিভাগে দুই ও সিলেট বিভাগে ছয়জন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনেরই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। এই সময়ে ৪৬৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ৬৫৩ জন।

মন্তব্য (০)





image

বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিলো না: স...

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখা...

image

ইউনিসেফ থেকে হামের টিকা সংগ্রহ করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ ইউনিসেফ থেকে হামের টিকা সংগ্রহ করা হচ্ছে বলে জান...

image

মারা যাওয়ার ২৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়নি

নিউজ ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন বল...

image

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে পাওয়া যাবে হামের টিকা: স্বাস্থ...

নিউজ ডেস্কঃ এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে পাওয়া যাবে হামের টিকা...

image

‎হামের প্রাদুর্ভাব ঠেকাতে ৬০৪ কোটি টাকা বরাদ্দে টিকা সংগ্...

নিউজ ডেস্কঃ দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকহারে বাড়তে থাকায় সরক...

  • company_logo