• স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৫০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, চট্টগ্রাম বিভাগে ৪৫ জন, বরিশাল বিভাগে ৩২ জন, খুলনা বিভাগে ২৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, রাজশাহী ১২ ও রংপুর বিভাগে ১ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৪১২ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ১ হাজার ৭৯১ জনে।

মন্তব্য (০)





image

‎চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ চিকিৎসকরা ঠিকমতো সেবা দিচ্ছেন কিনা, সেটা সর...

image

চিকিৎসকদের উদ্দেশে কড়া বার্তা নয়া স্বাস্থ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক : চিকিৎসকরা হাসপাতালে উপস্থিত থেকে রোগীদের যথাযথভ...

image

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফিজিওথেরাপি সচেতনতামূলক সেমিনার ও...

নিজস্ব প্রতিবেদকঃ তরুণ প্রজন্মের মধ্যে ঘাড় ও কোমর ব্যথ...

image

‎অ্যান্টিবায়োটিক যত্রতত্র ব্যবহারে ক্যান্সারের চেয়েও ভয়ঙ্...

নিউজ ডেস্কঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন...

image

ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি

নিউজ ডেস্ক : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক ইন্টার্ন চিকিৎ...

  • company_logo