• প্রশাসন

কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর)  সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় শারদীয় দুর্গাপূজা ২০২৪ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জানান সদস্যরা। সেই সাথে আগামীতে নান্দনিক কুড়িগ্রাম গড়তেও বেশকিছু বিষয়ে আলোচনা হয়। 

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা এর সভাপতিত্বে মাসিক কমিটির সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, কুড়িগ্রাম ২২ বিজিবি অধিনায়ক  লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল গালিব বিন আহাম্মেদ, সিভিল সার্জন মঞ্জুর এ মোর্শেদসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার, সাংবাদিক বিভিন্ন সেবাদান কারী প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

আইন-শৃঙ্খলা কমিটির সভায় সাময়িক বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। আইন-শৃঙখলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ, চুরি-ছিনতাই রোধ, মাদক চোরাচালান রোধ, ফুটপাত দখল, শহরের যানজট, শহরের পরিছন্নতা সহ বিভিন্ন বিষয়ে উক্ত সভায় সম্মানিত সদস্যরা বিস্তারিত আলোচনা করেন।

মন্তব্য (০)





image

‎রাজধানীতে ডিবির পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

নিউজ ডেস্কঃ রাজধানীতে তিনটি পৃথক অভিযানে ১৭শ' বোতল স্কা...

image

একযোগে পদোন্নতি পেয়ে যুগ্ম-সচিব হলেন ১৭২ কর্মকর্তা

নিউজ ডেস্কঃ একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দ...

image

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপি...

image

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে একযোগে বদলি

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশন...

image

পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল ...

নিউজ ডেস্ক : পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদারসহ ৩৩ জন ঊর্ধ্বতন...

  • company_logo