• লিড নিউজ
  • গণমাধ্যম

লালমনিরহাটে মিডিয়াকর্মীদের সাথে মতবিনিময় নতুন পুলিশ সুপার, তরিকুল ইসলাম এর

  • Lead News
  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ গত মঙ্গলবার বিকেলে লালমনিরহাট জেলায় নতুন পুলিশ সুপার   মোঃ তরিকুল ইসলাম এর সাথে  জেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের সাথে  পুলিশ সুপারের কার্যালয়  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার মিডিয়াকর্মীদের নিকট হতে তাদের বিভিন্ন বক্তব্য শোনেন। পরবর্তীতে তিনি বলেন  লালমনিরহাট জেলা পুলিশ সর্বোচ্চ চেষ্ঠা করবে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান বন্ধ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং মামলার সুষ্ঠ তদন্তের মাধ্যমে অপরাধীকে আইনের আওতায় আনা ।

আপনাদের প্রতি একটি বার্তা থাকবে, সমাজের ত্রুটিগুলো আপনারা তুলে ধরবেন এবং সহযোগিতা করবেন। আমি আমার দায়িত্ব ও কর্তব্য শতভাগ আন্তরিকতার সাথে সম্পূর্ণ করার চেষ্টা করবো।বক্তব্য শেষে   পুলিশ সুপার  জেলা পুলিশ এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে এসময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সহ লালমনিরহাট জেলা পুলিশের বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্স  জেলার প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার ব্যক্তিবর্গ।

মন্তব্য (০)





image

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যম...

১

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, ...

image

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খা...

২

নিউজ ডেস্ক : অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ...

image

দিনাজপুরে চ্যানেল আইয়ের বর্ণিল জন্মদিন উৎসবে বক্তারা:চ্যা...

৩

দিনাজপুর প্রতিনিধি : 'সত্য সুন্দর প্রকাশে;চ্যানেল আই আটা...

image

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মানিক...

৪

​চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের দুই বছর ...

image

জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে সাংবাদিকদের জেন্ডার-সংবেদনশ...

৫

জামালপুর প্রতিনিধি : বাল্যবিয়ে প্রতিরোধ ও ইতিবাচক জেন্ডারভিত...

  • company_logo