• কূটনৈতিক সংবাদ

ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আগের মতোই থাকবে: অর্থ উপদেষ্টা

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আগের মতোই থাকবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।সালেহউদ্দিন আহমেদ বলেন, ভারত ও বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক অন্তত জোরালো। তারা আমাদের সবচেয়ে ঘনিষ্ট প্রতিবেশী দেশ। তাদের সঙ্গে আমাদের অর্থনীতি, বাণিজ্য এবং প্রযুক্তিগত বিভিন্ন সম্পর্ক রয়েছে।ভারতের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে কোনো প্রকল্পই থেমে নেই। ভবিষ্যতে বিজ্ঞান-প্রযুক্তিসহ বেশ কিছু বড় প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে ভারত।

সালেহউদ্দিন আহমেদ জানান, ভারত থেকে লাইন অব ক্রেডিটের (এলওসি) মাধ্যমে ১৮০ কোটি ডলার পাওয়া গেছে। বিভিন্ন প্রকল্পের জন্য বাকি অর্থও ভারত ছাড় করবে।

 

মন্তব্য (০)





image

‎রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে উড...

নিজস্ব প্রতিবেদকঃ রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ...

image

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ফলপ্রসূ বৈঠক

নিউজ ডেস্ক : বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি, বড় অবকাঠামো প...

image

পররাষ্ট্রমন্ত্রীর কাছে নতুন ইউএনডিপি আবাসিক প্রতিনিধির পর...

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে পরিচয়প...

image

দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বা...

নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি হওয়া ৯৭ শতাংশ পণ্...

image

যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যা...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...

  • company_logo