• কূটনৈতিক সংবাদ

নাগরিকদের যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণে নিষেধ করল রাশিয়া

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোতে ভ্রমণ করতে নিজ দেশের নাগরিকদের নিষেধ করেছে রাশিয়া। পুতিন প্রশাসনের দাবি, রুশ নাগরিকরা সেই রাজ্যগুলোর প্রশাসনের ‘শিকার’ হতে পারে।

বুধবার (১১ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই সতর্কতা জারি করেন বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

সতর্কতা জারি করে মারিয়া জাখারোভা বলেন, ‘রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত বা সরকারি ভ্রমণে গুরুতর ঝুঁকি আছে।’

তিনি বলেন, ‘আমরা, আপনাদের অনুরোধ করছি এই ছুটির মৌসুমে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশে ভ্রমণ করা থেকে বিরত থাকবেন।’

রাশিয়া এবং মার্কিন কূটনীতিকেরা বলছেন, ইউক্রেন যুদ্ধের কারণে দুই দেশের বর্তমান সম্পর্ক ১৯৬২ সালের স্নায়ুযুদ্ধের চেয়েও খারাপ পর্যায়ে চলে গেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রও নিজেদের নাগরিকদের রাশিয়ায় ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে। দেশটিতে মার্কিনীরা হয়রানি বা বন্দি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এদিকে, ইউক্রেনকে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা শত শত কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে, তারা রুশ বাহিনীকে পরাজিত করবে।

ইউক্রেন যুদ্ধে বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ‘একগুঁয়ে পশ্চিমা নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র, রাশিয়ার পোস্ট-সোভিয়েত স্বার্থকে উপেক্ষা করেছে। তারা ২০১৪ সাল থেকে ইউক্রেনকে নিজের প্রভাবশালী অঞ্চলে টানতে চেয়েছে এবং ইউক্রেনের মাধ্যমে রাশিয়াকে দুর্বল করার লক্ষ্যে একটি প্রক্সি যুদ্ধ বাঁধিয়েছে।’

সম্প্রতি ইউক্রেনের জন্য প্রায় ১০০ কোটি ডলারের একটি সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে বাইডেন প্রশাসন। ধারণা করা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগে যত দ্রুত সম্ভব এই সহায়তা পাঠানোর চেষ্টা করছেন বাইডেন।

তবে ট্রাম্পের কিছু বক্তব্য ইউক্রেনের জন্য উদ্বেগ সৃষ্টি করেছে। কারণ, নির্বাচনে জয়ী হয়ে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, যুদ্ধ শেষ করবেন। তাই ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সহায়তা না থাকলে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেন টিকে থাকতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মন্তব্য (০)





image

সিউলে আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশন উদ্বোধন, ভাইস চেয়ার...

১

নিজস্ব প্রতিবেদক : এশিয়ার রাজনৈতিক দলগুলোর সর্ববৃহৎ আন্তর্জ...

image

স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ ...

২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দি...

image

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

৩

নিউজ ডেস্ক :  চীনের প্রেসিডেন্ট শি জিন...

image

‎নতুন করে হামলা চালালে যুক্তরাষ্ট্রকে আরও কঠোর জবাব দেওয়া...

৪

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে কোনো সামরিক আগ...

image

চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল...

  • company_logo