• কূটনৈতিক সংবাদ

মিয়ানমার ইস্যুতে বৈঠকে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বুধবার (১৮ ডিসেম্বর) ব্যাংককে যাচ্ছেন। সেখানে তিনি মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বৈঠকে যোগ দেবেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে থাইল্যান্ড সরকার আগামী ১৯ ডিসেম্বর এই বৈঠকের আয়োজন করেছে নিশ্চিত করেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।  

সূত্র জানায়, মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং সীমান্তবর্তী দেশগুলোর করণীয় নিয়ে জরুরি বৈঠকের আয়োজন করেছে থাইল্যান্ড।  

ব্যাংককে অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, ভারত, চীন, লাওস ও কম্বোডিয়াকে রাখা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ওই বৈঠকে যোগ দিচ্ছেন।  

বুধবার বৈঠকে যোগ দিতে ঢাকা ত্যাগ করবেন উপদেষ্টা। তিনি আগামী শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকায় ফিরবেন।

বৈঠকে মূলত মিয়ানমারের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। মিয়ানমারের চলমান অস্থিরতাকে কেন্দ্র করে মানবপাচার, চোরাচালান, মাদকসহ নানাবিধ অপরাধ বেড়ে চলেছে। এসব বিষয় আলোচনায় থাকবে বলে ধারণা করা হচ্ছে।  

এছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা ইস্যুতে বক্তব্য রাখবেন বলে আশা করা হচ্ছে। 

মন্তব্য (০)





image

‎রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে উড...

নিজস্ব প্রতিবেদকঃ রাশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ...

image

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ফলপ্রসূ বৈঠক

নিউজ ডেস্ক : বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি, বড় অবকাঠামো প...

image

পররাষ্ট্রমন্ত্রীর কাছে নতুন ইউএনডিপি আবাসিক প্রতিনিধির পর...

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে পরিচয়প...

image

দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বা...

নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি হওয়া ৯৭ শতাংশ পণ্...

image

যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যা...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...

  • company_logo