• কূটনৈতিক সংবাদ

ব্রাজিল বাংলাদেশে নির্বাচন দেখতে চায়

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্রাজিল বাংলাদেশে নির্বাচন দেখতে চায়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আমীর খসরু বলেন, ব্রাজিল ও বাংলাদেশের মধ্যে দুই বিলিয়ন ডলারের ব্যবসায়িক লেনদেন আছে। কৃষি ক্ষেত্রে তাদের ইনভেস্ট করার আগ্রহ আছে। আমরাও চাই তাদের প্রযুক্তি সহায়তা নিতে।

তিনি আরও বলেন, বৈঠকে খাদ্যসহ বিভিন্ন পণ্য নিয়ে আলাপ হয়েছে। বিশেষ করে ফুটবল এবং সাংস্কৃতিক আদান-প্রদান করার বিষয়ে আলাপ হয়েছে।

আমীর খসরু বলেন, দেশের গবাদি পশু চাষের ক্ষতি না হয়, সেটি বিবেচনায় রেখে আমরা তাদের গবাদি পশুর মাংস আমদানির বিষয়ে কথা বলেছি। তবে আমরা গুরুত্ব দিচ্ছি গবাদি পশুর লালন-পালনে তাদের সহযোগিতা নিতে।

বৈঠকে আরও উপস্থিত রয়েছেন- দলটির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসরাম আলমগীর, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

মন্তব্য (০)





image

নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য স...

১

নিজস্ব প্রতিবেদক : নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার ম...

image

বাংলাদেশে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের ‘হাব’ গড়তে চায় ইতালি

২

নিউজ ডেস্ক : বাংলাদেশে উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভা...

image

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস,...

৩

নিউজ ডেস্ক : তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ...

image

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কব...

৪

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌ...

image

রোহিঙ্গা সংকট এখন বৃহত্তর নিরাপত্তা উদ্বেগের বিষয়

৫

নিউজ ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, দীর...

  • company_logo