• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

জাপানের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জাপানের সঙ্গে ঐতিহাসিক এক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষর করেছে বাংলাদেশ। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জাপানের রাজধানী টোকিওতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর করে দুই পক্ষ।

অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বাংলাদেশের জন্য এটি ঐতিহাসিক, কারণ এটিই বাংলাদেশের ইতিহাসের প্রথম ইপিএ বা অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি।

জাপান পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। এই চুক্তির ফলে বাংলাদেশ এই দেশে গার্মেন্টসসহ ৭৩৭৯টি পণ্যের রফতানি সুবিধা পাবে কোনো শুল্ক ছাড়াই, আর এতে কোনো প্রকার জটিল শর্তও জুড়ে দেওয়া হয়নি বলে জানায় তথ্য অধিদপ্তর। এর বিনিময়ে বাংলাদেশ জাপানকে দেবে ১ হাজার ৩৯ টি পণ্য শুল্কমুক্ত প্রবেশের সুবিধা।

চুক্তি জাপানে বাংলাদেশি পেশাদারদের জন্য ১২০টি উপ-খাত উন্মুক্ত করবে। পাশাপাশি বাংলাদেশ জাপানি সংস্থাগুলির জন্য ৯৭টি উপ-খাত উন্মুক্ত করবে।

মন্তব্য (০)





image

‎বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করলেন বিদেশি কূটনীতিকরা

নিউজ ডেস্কঃ বাংলা নববর্ষকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্য...

image

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক...

নিউজ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর সঙ্গ...

image

যেভাবে বরফ গলতে শুরু করেছে ঢাকা-দিল্লির সম্পর্কে

নিউজ ডেস্ক : ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়াম...

image

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক, পাচার হও...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ বাংলাদেশে নিয...

image

নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক

নিউজ ডেস্ক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের হাইকমিশনার এম...

  • company_logo