• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

বাংলাদেশের দূতকে তলবের ব্যাখ্যা দিয়েছে নয়াদিল্লি

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নূরুল ইসলামকে তলবের ব্যাখ্যা দিয়েছে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে  সাউথ ব্লকে তলব করা হয়েছিল।

সে সময় তাকে জানানো হয়,  বেড়াসহ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ভারত দুই সরকারের মধ্যে এবং বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে সমস্ত প্রটোকল এবং চুক্তি মেনে চলেছে।

ভারত আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যকলাপ, চোরাচালান, অপরাধীদের চলাচল এবং পাচারের চ্যালেঞ্জগুলোকে কার্যকরভাবে মোকাবিলা করে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সে অনুযায়ী কাঁটাতারের বেড়া, সীমান্ত আলো, প্রযুক্তিগত ডিভাইস এবং গবাদি পশুর বেড়া সীমান্ত সুরক্ষিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভারত প্রত্যাশা করে বাংলাদেশের দ্বারা আগের সমস্ত সমঝোতা বাস্তবায়িত ও  আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় একটি সহযোগিতামূলক পদক্ষেপ থাকবে।

সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের পরদিন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে পাল্টা তলব করেছে ভারত। 

মন্তব্য (০)





image

নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার মন্ত্রীর সৌজন্য স...

১

নিজস্ব প্রতিবেদক : নেপালের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় সরকার ম...

image

বাংলাদেশে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের ‘হাব’ গড়তে চায় ইতালি

২

নিউজ ডেস্ক : বাংলাদেশে উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভা...

image

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস,...

৩

নিউজ ডেস্ক : তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ...

image

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কব...

৪

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌ...

image

রোহিঙ্গা সংকট এখন বৃহত্তর নিরাপত্তা উদ্বেগের বিষয়

৫

নিউজ ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, দীর...

  • company_logo