• কূটনৈতিক সংবাদ

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ছয় বিদেশি দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত

  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্কঃ ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ছয় বিদেশি দূতাবাস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন নিহত এবং কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

 স্থানীয় সময় শুক্রবার (২০ ডিসেম্বর) কিয়েভ লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কিয়েভে অবস্থিত আলবেনিয়া, আর্জেন্টিনা, উত্তর মেসিডোনিয়া, ফিলিস্তিন, পর্তুগাল ও মন্টিনিগ্রোর কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেন, শুক্রবার সকালে ইউক্রেনের রাজধানীতে আটটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।  
কিয়েভে হামলা চালাতে রুশ বাহিনী হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র ও ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানান তিনি।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, শত্রুর হামলায় আহত দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিয়েভের চারটি এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে গাড়ি ও ভবনে আগুন ধরে যায়। সব জায়গায়ই জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন।

ইউক্রেনের কর্মকর্তারা আরো জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন ও আরো কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর মধ্যে খেরসনে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিমাদের সহায়তায় ইউক্রেনের চালানো হামলার জবাবে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সমন্বিত হামলা করা হয়েছে।

মন্তব্য (০)





image

সিউলে আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশন উদ্বোধন, ভাইস চেয়ার...

১

নিজস্ব প্রতিবেদক : এশিয়ার রাজনৈতিক দলগুলোর সর্ববৃহৎ আন্তর্জ...

image

স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ ...

২

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দি...

image

শি-পুতিন-ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নভেম্বরেই

৩

নিউজ ডেস্ক :  চীনের প্রেসিডেন্ট শি জিন...

image

‎নতুন করে হামলা চালালে যুক্তরাষ্ট্রকে আরও কঠোর জবাব দেওয়া...

৪

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে কোনো সামরিক আগ...

image

চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল...

  • company_logo