• গণমাধ্যম

গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধিঃ সারাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও শাস্তির দাবিতে আজ সকাল ১১টায় বেনাপোলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যশোরে শার্শা ও বেনাপোলে কর্মরত বিভিন্ন পত্রিকা ও মিডিয়াকর্মীদের আয়োজনে এ মানববন্ধ  কর্মসূচি পালন করা হয়। এ সময় বেনাপোল বাজারে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বেনাপোল কাস্টম হাউজের সামনে সারিবদ্ধভাবে দাড়িয়ে মানববন্ধন পালন করা হয়।মানববন্ধনে বক্তব্যরা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গনমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানের উপর বিভিন্ন সময় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান, পাশাপাশি যে সব গণমাধ্যম প্রতিষ্ঠান স্বৈরাচারী সরকারী পক্ষে লিখেছেন ও দালালি করেছেন, সেই সমস্ত গণমাধ্যম প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল ও গণমাধ্যম কর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন জামাল উদ্দিন, বকুল মাহবুব, দেবুল কুমার দাস, আহমদ আলী শাহিন, মনিরুল ইসলাম মনি, এম এ রহিম, শাহিনুর রহমান শাহিন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ওসমান গনি, নাসির উদ্দিন, সুমন হোসেন, ইকরামুল ইসলাম, রফিকুল ইসলাম, আইয়ুব হোসেন পঙ্খী, রাসেল হোসেন, নাসির উদ্দিন, কোরবান আলীসহ শার্শা উপজেলা ও বেনাপোলে কর্মরত বিভিন্ন পত্রিকা ও মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

মন্তব্য (০)





image

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যম...

১

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, ...

image

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খা...

২

নিউজ ডেস্ক : অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ...

image

দিনাজপুরে চ্যানেল আইয়ের বর্ণিল জন্মদিন উৎসবে বক্তারা:চ্যা...

৩

দিনাজপুর প্রতিনিধি : 'সত্য সুন্দর প্রকাশে;চ্যানেল আই আটা...

image

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মানিক...

৪

​চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের দুই বছর ...

image

জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে সাংবাদিকদের জেন্ডার-সংবেদনশ...

৫

জামালপুর প্রতিনিধি : বাল্যবিয়ে প্রতিরোধ ও ইতিবাচক জেন্ডারভিত...

  • company_logo