ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলার ঐতিহ্যবাহী সংগঠন পাবনা প্রেসক্লাবের ৬৪ বছর পদার্পন উপলক্ষে প্রেসক্লক্লাব সদস্যসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখের আয়োজন করেন সংগঠনের সদস্যবৃন্দরা।
বুধবার (০১ মে) দুপুরে ক্লাবের ভিআইপি হলরুমে সংক্ষিপ্ত আলোচনা পর্ব শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, সাবেক সম্পাদক মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান উৎপল মির্জা, একুশে টিভির সাংবাদিক রাজিউর রহমান রুমি, পাবনা প্রেসক্লাবের কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট, দি ডেইলি মর্নিং টাচ প্রকাশক ও সম্পাদক এমজি বিপ্লব চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈকত আফরোজ আসাদ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফটো সাংবাদিক এস এম আলম, সাংবাদিক কাজী মাহাবুব মোর্শেদ বাবলা, ৭১ টিভির জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান, সাংবাদিক মনিরুজ্জামান শিপন, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রিজভী জয়, গাজী টিভির জেলা প্রতিনিধি ইমরোজ খন্দকার, ডিবিসি নিউজ এর পার্থ হাসান, বৈশাখী টিভির মিজান তানজিল প্রমুখ।
ইতিহাস ঐতিহ্য ও গৌরব গাঁথা পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময়ের চলমান বিষয় নিয়ে কথা বলেন উপস্থিত সদস্যরা।
অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের প্রয়াত সকল সদস্যদের স্মরণের দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে উপস্থিত সকলকে মিষ্টি মুখ ও কেক কাটার মধ্যদিয়ে দিনটিকে উদযাপন করা হয়। একই সাথে আগামী ২৫ মে দৃষ্টি নন্দন উৎসবমুখর অনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপন করা হবে দেশের অন্যতম পাবনা জেলার সাংবাদিকদের প্রাণের সংগঠন পাবনা প্রেসক্লাবের ৬৪ বছরের পর্দাপন অনুষ্ঠান। প্রতিষ্ঠাবার্ষী উপলক্ষে ক্লাব ভবনে আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। চলছে প্রবীণ ও নবীণ সদস্যদের সঙ্গে কথপোকথন ও মতবিনিময়। দেশের স্বনামধন্য ব্যাক্তিদের উপস্থিতিতে হবে আগামী দিনের উৎসবমুখর অনুষ্ঠানগুলো।
নিউজ ডেস্কঃ মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা...
গাজীপুর প্রতিনিধি : দৈনিক নয়া দিগন্তের জয়দেবপুর (গাজী...
নড়াইল প্রতিনিধি : সবুজ বেলুন, বর্ণিল ব্যানার আর কেক কাটার মধ্য দিয়ে নড়াই...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় ...
নড়াইল প্রতিনিধি : ঢাকার ধানমন্ডি ৩২-এ জামাতের সমাবেশে পেশাগত...

মন্তব্য (০)