• লিড নিউজ
  • গণমাধ্যম

নওগাঁ জেলা প্রেস ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল

  • Lead News
  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ঐতিহ্যবাহী ক্লাব হচ্ছে নওগাঁ জেলা প্রেস ক্লাব। সেই জেলা প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ক্লাবের সম্মেলন কক্ষে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মাদ রাশিদুল হক (পিপিএম)। এছাড়াও নওগাঁ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, ক্লাবের সকল সদস্য, বিভিন্ন শ্রেণিপেশার সম্মানীয় ব্যক্তি প্রমুখ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন সাংবাদিকরা সমাজের দর্পন।

সাংবাদিকের চোখ দিয়েই সরকার সমাজের বিভিন্ন সমস্যা দেখেন এবং সমাধান করেন। তাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও লাখো শহীদের বুকের তাজা রক্তের বিনিময়ে পাওয়া একটি সুখি- সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের ভ’মিকা রয়েছে অনেক। তাই আগামীর পজেটিভ স্মার্ট বাংলাদেশ গড়তে স্বচ্ছতা ও ন্যায়ের পক্ষে থেকে তথ্য সমৃদ্ধ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার প্রতি আহ্বান জানান অতিথিরা।

মন্তব্য (০)





image

‎বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা করতে চায় ...

নিউজ ডেস্কঃ মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা...

image

গাজীপুরে দুই দফা মানববন্ধন, অভিযুক্ত যুবদল নেতার বহিষ্কার...

গাজীপুর প্রতিনিধি : দৈনিক নয়া দিগন্তের জয়দেবপুর (গাজী...

image

নড়াইলে সবুজ বেলুন ও কেক কেটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষি...

নড়াইল প্রতিনিধি : সবুজ বেলুন, বর্ণিল ব্যানার আর কেক কাটার মধ্য দিয়ে নড়াই...

image

‎গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারট...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম খাতে দ্বিপক্ষীয় ...

image

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি : ঢাকার ধানমন্ডি ৩২-এ জামাতের সমাবেশে পেশাগত...

  • company_logo