• গণমাধ্যম

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাইয়ে “মিরসরাই উপজেলা প্রেসক্লাবের” উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে  ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার ২৯ মার্চ বিকালে মিরসরাই অডিটরিয়ামে মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি নয়ন কান্তি ধুমের সভাপতিত্বে ও সেক্রেটারি আনোয়ারুল হক নিজামীর সঞ্চালনায় ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মিরসরাই মডেল মসজিদের ইমাম মাওলানা মোঃ তসলিম উদ্দিন কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাইয সার্কেল) মনিরুল ইসলাম, প্রধান বক্তা  হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান। রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাডমিন্টন টুর্নামেন্ট চ্যাম্পিয়ন জিহান বিল্ডার্স একাডেমি ও রানার্স আপ সহকারী পুলিশ সুপার সার্কেল টিমসহ  অংশগ্রহণকারী সকল দলকে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন ও চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাইয সার্কেল) মনিরুল ইসলাম। 

অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া মুনাজাতে মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

মন্তব্য (০)





image

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যম...

১

নিউজ ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, ...

image

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খা...

২

নিউজ ডেস্ক : অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ...

image

দিনাজপুরে চ্যানেল আইয়ের বর্ণিল জন্মদিন উৎসবে বক্তারা:চ্যা...

৩

দিনাজপুর প্রতিনিধি : 'সত্য সুন্দর প্রকাশে;চ্যানেল আই আটা...

image

চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি মানিক...

৪

​চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের দুই বছর ...

image

জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে সাংবাদিকদের জেন্ডার-সংবেদনশ...

৫

জামালপুর প্রতিনিধি : বাল্যবিয়ে প্রতিরোধ ও ইতিবাচক জেন্ডারভিত...

  • company_logo