• সমগ্র বাংলা

মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ নিহত ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা শালিখায় বাস-মাহেন্দ্র সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৬ জন। শুক্রবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের শতখালীর হাজামবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মধু শিকদার (৫৫), পুষ্পা রানি দে(৪৫) ও নিরুপমা রানি দে (৫০)। তাদের সবার বাড়ি যশোরের বাঘাড়পাড়া উপজেলার নারকেলবাড়িয়া গ্রামে। আহতদের মাগুরা সদর হাসপাতাল ও বাঘারপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, মাগুরা খামারপাড়ায় নামযজ্ঞ অনুষ্ঠান দেখে বাড়িতে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার রাত ৮টার দিকে একটি সিএনজিযোগে নামযজ্ঞ অনুষ্ঠান থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তারা।

পথিমধ্যে শালিখা উপজেলার ছয়ঘড়িয়া হাজাম বাড়ির মোড়ে পৌঁছালে রাস্তার পাশে থাকা মাটির ডিবিতে ধাক্কা দিলে মাহিন্দ্রাটি উল্টে যায় এবং বিপরীত দিক থেকে আসা একটি বাস এর সাথে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে নিহত হন নিরুপমা ও পুষ্পা রানী এবং আহত অবস্থায় মধু শিকদারকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সিএনজিতে ড্রাইভারসহ মোট ৯ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৫ থেকে ৬ জন নারী।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জের ট্রাক চাপায় ভাইবোন হতাহত চালকসহ ট্রাক আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়ায় একটি মক...

image

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত নির...

image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

  • company_logo