• সমগ্র বাংলা

আগুনে সব হারানো পরিবারের পাশে রাণীনগর উপজেলা প্রশাসন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরের কালিগ্রাম ইউনিয়নের কসবাপাড়া দীঘিরপাড়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্টি হওয়া আগুনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুনে ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে বেলাল হোসেন ও সেলিম হোসেনের বসতবাড়ি পুড়ে গেছে। বুধবার সকাল আনুমানিক ৮টার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ বেলাল হোসেন উপজেলা প্রশাসন বরাবর আর্থিক সহযোগিতার কথা জানালে এদিন বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ বেলাল হোসেনকে সরকারি সহায়তা হিসেবে ২বান্ডিল টিন, ঘর মেরামতের খরচ হিসেবে ৬ হাজার টাকা ও ২প্যাকেট শুকনো খাবার প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্থ অপর ব্যক্তি সেলিম হোসেন উপজেলা প্রশাসন বরাবর যোগাযোগ করলে তাকেও সরকারি সহায়তা প্রদানের আশ^াস প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, কাশিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোকলেছুর রহমান বাবু উপস্থিত ছিলেন।

ক্ষতিগ্রস্থ বেলাল হোসেনের পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (০২জুন) বেলালের পরিবারের লোকজন দাওয়াত খেতে বাড়িতে তালা দিয়ে শ^শুড় বাড়িতে চলে যায়। বুধবার সকালে হঠাৎ করেই ঘরের মধ্যে আগুন জ্বলতে দেখতে পায় প্রতিবেশীরা। এ সময় স্থানীয় লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হলে উপজেলা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এই সময়ের মধ্যে ঘরের টিনের চালা, ঘরের মধ্যে থাকা ফ্রিজ, টিভি, নগদ ৩০ হাজার টাকা, বিভিন্ন আসবাবপত্রসহ পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। এতে ওই পরিবারের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে বেলাল হোসেনের বাড়ির সবকিছু পুড়ে গেছে। আরেক ভাই সেলিম হোসেনের বাড়িরও অনেক ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান জানান ইতোমধ্যেই উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একজনকে তাৎক্ষণিক ভাবে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। অপরজন যোগাযোগ করলে তাকেও সহায়তা প্রদান করা হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আগামীতে আরো সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

ফরিদপুরে ইউপি নির্বাচন: মব-আতঙ্ক ও মাদকচক্রের দাপট, সৎ ও ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) ন...

image

উলিপুরে ‎প্রথম বিয়ে গোপন করে ২য় বিয়ে, যুবকের বাড়িতে অনশনে...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সুমন মিয়া (২৪) নামে...

image

পাবনায় হামলা ও মারপিটে নিহত হাশেম হত্যা মামলায় গ্রেফতার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটাব...

image

ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০ টি তাজা গ্রেনেড, ২৮ রাউ...

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে কোস্ট গার্ড বিশেষ  &...

  • company_logo