• সমগ্র বাংলা

নিজেকে ডিসি-এসপি পরিচয় দিয়ে করতেন চাঁদাবাজি, অবশেষে পুলিশের হাতে আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিআইডির এসপি ও ডিসি পরিচয় দিয়ে চাঁদাবাজি করার অভিযোগে নাঈম হোসেন (২৮) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ৪টি মোবাইল ও ৩৮টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ জুন) বিকেলে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এর আগে মঙ্গলবার (২ জুন) মধ্যরাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাঈম হোসেন (২৮) বগুড়ার আদমদীঘি উপজেলার পোওতাপাড়া গ্রামের বাবুর ছেলে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ২৫ মে অজ্ঞাতনামা একজন ব্যক্তি নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে এক হোমিও ঔষুধ ব্যবসায়ীর কাছে ফোন দিয়ে বলে আপনার ওষুধ সেবন করে একজন শিশু মারা গেছে। এখন ৫ লাখ টাকা না দিলে আপনার নামে মামলা হবে। সেই ওষুধের দোকানদার মামলা মোকদ্দমার ভয়ে ওই ব্যক্তির নগদ নম্বরে ২০ হাজার ৩০০ টাকা দেন। গত ৩০ মে সেই একই ব্যক্তি নিজেকে সিআইডির এসপি জাহিদ পরিচয় দিয়ে একজন বিকাশ ও নগদ ব্যবসায়ীকে ফোন দিয়ে বলে আপনার দোকান থেকে অনলাইন জুয়ার লেনদেন করা হয়। আমাকে ৪০ হাজার টাকা না দিলে আপনার নামে মামলা হবে।

পুলিশ সুপার বলেন, এ ধরনের প্রতারণার অভিযোগ আসলে জেলা গোয়েন্দা শাখা এবং আইসিটি শাখাকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেই। উক্ত অভিযোগের প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে নাঈম হোসেন নামে এই প্রতারককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক বেশ কিছুদিন যাবত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে মানুষকে ভয়-ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন। সে নিজেকে কখনো ওসি, এসপি, ডিসি আবার কখনো বড় রাজনৈতিক নেতার পরিচয় দিতেন। ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার দ্বারা প্রতারণা শিকার হয়েছে। তার নামে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে ইউপি নির্বাচন: মব-আতঙ্ক ও মাদকচক্রের দাপট, সৎ ও ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) ন...

image

উলিপুরে ‎প্রথম বিয়ে গোপন করে ২য় বিয়ে, যুবকের বাড়িতে অনশনে...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সুমন মিয়া (২৪) নামে...

image

পাবনায় হামলা ও মারপিটে নিহত হাশেম হত্যা মামলায় গ্রেফতার ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটাব...

image

ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ১০ টি তাজা গ্রেনেড, ২৮ রাউ...

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে কোস্ট গার্ড বিশেষ  &...

  • company_logo