• সমগ্র বাংলা

দিনাজপুরে শ্বশুরবাড়ী বেড়াতে এসে লাশ হয়ে ঢাকায় ফিরলো ২ ভাই

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় আত্রাই নদীতে তলিয়ে নিখোজ দুই ভাইয়ের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। আজ বুধবার দুপুরে মর্মান্তিক ওই ঘটনা ঘটে।

মান্না ইসলাম (৪৫) এবং তার ছোট ভাই সাদ্দাম ইসলাম (৩২) ঢাকার মিরপুর-১১ নম্বর এলাকার বাসিন্দা মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

জানা গেছে,  ঈদের ছুটি কাটাতে বড় ভাই মান্না ইসলামকে সাথে নিয়ে গত ৩১ মে রবিবার দিনাজপুরের চিরিরবন্দরে শ্বশুরবাড়ীতে বেড়াতে এসেছিল ছোটভাই সাদ্দাম ইসলাম। আজ বুধবার দুপুরে খানসামার খামারপাড়ার জোয়ার কালীর বাজার এলাকায় লিচুর বাগানে পরিবারসহ বেড়াতে যান তারা। দুপুর ১টার দিকে শখের বসে আত্রাই নদীতে গোসলে নামে তারা।  স্রোতের টানে নদী থেকে বালুর তোলার গর্তে তলিয়ে যায় ২ ভাই। এসময় স্বজনদের চিৎকারে উদ্ধারের চেষ্টা চালায় স্হানীয়রা। খবর পেয়ে উদ্ধারে অংশ নেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। বিকাল ৩টার দিকে ২ ভাইকে মৃত অবস্হায় উদ্ধার করেছে তারা।

খানসামা থানার উপ পরিদর্শক আবু বক্কর সিদ্দিক জানান, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ তুলে দিয়েছেন তারা।

মন্তব্য (০)





image

শতবর্ষে সা'দত কলেজ: ইসলামিক স্টাডিজ বিভাগের পুনর্মিলনী ও ...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : শতবর্ষে সা&...

image

বগুড়ায় অটোরিকশাচালককে হত্যা, ডোবা থেকে লাশ উদ্ধার

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে অজ্ঞাত পরিচয়ের এক ব্য...

image

জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসা...

image

পাবনায় নিজের ঘরে বৈদ্যুতিক ফ্যানের সাথে ঝুলছিল প্রবাসীর স...

৪

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের শিব...

image

ফরিদপুরে আদালতের নির্দেশে ঢাকঢোল পিটিয়ে নিলামের জমিতে জমি...

৫

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের শোভারামপুর এলাকায় আদালতের ...

  • company_logo