প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়ায় একটি মক্তবে পড়তে যাবার সময় ট্রাক চাপায় ছোটভাই আল আমিন নিহত এবং গুরুত্বর আহত হয়েছে ১২ বছর বয়সি বড় বোন সুমনা।
আজ বৃহস্পতিবার সকালে ওই দুর্ঘটনা ঘটে। চালকসহ ট্রাক আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্হানীয়রা।
নিহত আল আমিন (১০) এবং আহত সুমনা নবাবগঞ্জের ভাদুরিয়ার শামিমের সন্তান।
নবাবগঞ্জ থানার উপ পরিদর্শক সাজেদুল জানান, সকালে পায়ে হেটে দুই ভাই-বোন স্হানীয় মক্তবে আরবি পড়তে যাবার সময় দিনাজপুরের গন্তব্যমুখি একটি ট্রাক দুই ভাইবোনকে পেছন থেকে চাপা দেয়। এতে দুর্ঘটনাস্হলে আল আমিন নিহত হয়েছে। গুরুত্বর আহত তার বড় বোন সুমনাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : শতবর্ষে সা&...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে অজ্ঞাত পরিচয়ের এক ব্য...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসা...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের শিব...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের শোভারামপুর এলাকায় আদালতের ...

মন্তব্য (০)