• সমগ্র বাংলা

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) দুপুর ২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় স্ট্যান্ডে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সৈয়দ খালিদ হাসান জোসেফ (২৫)। তিনি সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সাহেবপাড়া এলাকার সৈয়দ হারুন অর রশিদের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, এক অজ্ঞাত গাড়ীর ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয় নি। মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্বজনদের জানানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবক মোটরসাইকেল করে শিমরাইল মোড় থেকে সাইনবোর্ডের দিকে যাচ্ছিলেন। সানারপাড় স্ট্যান্ডে আসলে অজ্ঞাত এক যান মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। তিনি ছিটকে মহাসড়কে পড়ে যান ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জের ট্রাক চাপায় ভাইবোন হতাহত চালকসহ ট্রাক আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়ায় একটি মক...

image

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত নির...

image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

  • company_logo