• সমগ্র বাংলা

সরকারি খাদ্য গুদামে কর্মরত অবস্থায় কুলির মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর সরকারি খাদ্য গুদামে কর্মরত অবস্থায় জয়েন উদ্দিন (৬৫) নামের এক কুলির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, উলিপুর সরকারি খাদ্য গুদাম চত্ত্বরে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে নিহতকে দাফন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উলিপুর সরকারি খাদ্য গুদামে বুধবার (২৭ মার্চ) বিকালে ট্রাক থেকে চালের বস্তা নামিয়ে গুদামে নিচ্ছিলেন একদল কুলি।

এ সময় কর্মরত অবস্থায় জয়েন উদ্দিন অসুস্থ্য হয়ে পড়েন। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে নিহত জয়েন উদ্দিনকে নাড়িকেল বাড়ি তিস্তারপাড় জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে যানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। নিহত জয়েন উদ্দিন পৌর শহরের নাড়িকেলবাড়ী কাজিরচক এলাকার মনির উদ্দিনের ছেলে।

তিনি ১০ সন্তানের জনক। খাদ্য গুদাম কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, গুদামের লেবার জয়েন উদ্দিন বয়স্ক মানুষ। উনি আগে থেকেই কিছুটা অসুস্থ্য ছিলেন। বুধবার বিকালে কর্মরত অবস্থায় অসুস্থ্য হয়ে পড়লে অন্যান্য লেবাররা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম বলেন, জয়েন উদ্দিন নামের ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জের ট্রাক চাপায় ভাইবোন হতাহত চালকসহ ট্রাক আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়ায় একটি মক...

image

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত নির...

image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

  • company_logo