• সমগ্র বাংলা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে অলিউল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আহত অলিউল ইসলাম হচ্ছেন জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী গ্রামের মনিরুল ইসলাম ওরফে মনির ছেলে। বুধবার দিবগত রাত ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে এ ঘটনা ঘটে।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি অধিনায়ক জানান, রাত ৩ টার দিকে অলিউলসহ আরো ৫-৬ জন চোরাকারবারি চোরাচালানের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করে। এ সময় তাদের প্রতিহত করতে টহলরত বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে অলিউল গুলিবিদ্ধ হয়ে আহত হন।

ঘটনাটি সীমান্তের ওপারে ভারতীয় অংশে ঘটেছে বলে দাবি করেছেন অধিনায়ক গোলাম কিবরিয়া। তবে সীমান্তে গুলির ঘটনায় বিএসএফকে পত্র দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে একটি সূত্র জানায়, আহত অলিউলকে উদ্ধার করে তার সহযোগিরা প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসা না নিয়ে অজ্ঞাতস্থানে গোপনে চিকিৎসা নিচ্ছে সে।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জের ট্রাক চাপায় ভাইবোন হতাহত চালকসহ ট্রাক আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়ায় একটি মক...

image

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত নির...

image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

  • company_logo