• সমগ্র বাংলা

মানিকগঞ্জে আগুনে ১৫ দোকান ‍পুড়ে ছাই

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ শিবালয়ে আগুনে ১৫টি ফার্নিচারের দোকান ‍পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৫ মার্চ) ভোর ৪টার দিকে শিবালয়ের আরিচা বন্দর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটে। 

পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে একটি কাঠের ফার্নিচারের দোকানে আগুন লাগে।

ধীরে ধীরে সেই আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা ছোট বড় ১৫টা ফার্নিচারের দোকান, একটি স মিল ও পাশে থাকা একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। শিবালয় ও ঘিওরের ফায়ার সার্ভিসের মোট ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শিবালয় উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নাদির হোসেন বলেন, ভোর রাতের দিকে আরিচা বন্দর এলাকার কাটপট্টিতে আগুন লাগে এবং দ্রুতই তা আশপাশে ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে প্রথমে দুটি ইউনিট এবং পরে ঘিওর থেকে আরও একটি ইউনিট এসে কাজ করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্র পাত হতে পারে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এখনো তা বলা যাচ্ছে না। 

মন্তব্য (০)





image

নবাবগঞ্জের ট্রাক চাপায় ভাইবোন হতাহত চালকসহ ট্রাক আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়ায় একটি মক...

image

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত নির...

image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

  • company_logo