• সমগ্র বাংলা

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন লালমনিরহাট জেলার ৩২ জন 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে কোনো ঘুষ, সুপারিশ ও হয়রানি ছাড়া ৩২ জন চাকরি পেয়েছেন। শনিবার লালমনিরহাট পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পিপিএম নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এতে ২৭ জন ছেলে ও ৫ জন মেয়ে প্রাথমিকভাবে ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল পদের জন্য নির্বাচিত হন। নির্বাচিতদের নাম ঘোষণার সময় পুলিশ লাইন্স  মাঠে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়ে পুলিশে চাকরি পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা সবাই। একই সঙ্গে ভবিষ্যতে দেশের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা। এবারের ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় লালমনিরহাট জেলার ১৪৪২ জন তরুণ-তরুণী অনলাইনে আবেদন করেন। লিখিত পরীক্ষা দেন ২৮৯ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৮২ জন।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জের ট্রাক চাপায় ভাইবোন হতাহত চালকসহ ট্রাক আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জের ভাদুরিয়ায় একটি মক...

image

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত নির...

image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

  • company_logo