ছবিঃ সিএনআই
ফেনী প্রতিনিধিঃ ফেনীতে শুরু হয়েছে ৬৬৫ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি। বৃহস্পতিবার সকাল সাতটা থেকে পিটিআই স্কুল মাঠে অস্থায়ী দোকানে এ কার্যক্রম শুরু হয়। একজন ভোক্তা স্বল্প মূল্যে সর্বোচ্চ তিন কেজি পর্যন্ত মাংস কিনতে পারবেন। প্রতি কেজিকে থাকবে ৮০০ গ্রাম মাংস ও ২০০ গ্রাম হাড়। ফেনী পৌরসভা সার্বিক তত্ত্বাবধানে ঈদ পর্যন্ত প্রতিদিন সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলবে সাশ্রয়ী মূল্যে মাংস বিক্রি বিক্রি।
৬৬৫ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি। আর এ কাজে অর্থ দিচ্ছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
অনুষ্ঠানে পৌর মেয়র স্বপন মিয়াজি বলেন, অসাধু বিক্রেতাদের সিন্ডিকেট ভাঙতে এবং মাংসের বাজার দর নিয়ন্ত্রণে রাখতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। আর ক্রেতাদের চাহিদার উপর নির্ভর করে হবে গরু জবাই।
কম মূল্যে মাংস কিনতে পেরে খুশি ভোক্তারাও। ঈদের পরেও এই দামে মাংস বিক্রির জন্য দাবি জানান তারা।
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত নির...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

মন্তব্য (০)