• গণমাধ্যম

গণমাধ্যমের সাথে কুষ্ঠ বিষয়ক সচেতনতা মূলক সভা

  • গণমাধ্যম

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমের সাথে কুষ্ঠ বিষয়ক সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সিভিল সার্জন নির্মলেন্দু রায়। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ( কার্ডিওলজি) জয়নাল আবেদিন, মেডিকেল অফিসার দেলোয়ার হোসেন ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ইফতেখার হোসাইন। 

লালমনিরহাট জেলার সার্বিক কুষ্ঠ রোগ বিষয়ক তথ্য সমৃদ্ধ বক্তব্য রাখেন লেপরা বাংলাদেশ  এর লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার ১৪ টি উপজেলার মনিটরিং অফিসার মোঃ বদরুল আলম। 

লালমনিরহাট জেলায় ২৮ জন এবং কুড়িগ্রাম জেলায় ২৪ জন কুষ্ঠ রোগি বিনামূল্যে চিকিৎসাধীন রয়েছে। 

সভায় উল্লেখ করা হয়, কুষ্ঠ রোগ কোনো অভিশাপ নয়, চিকিৎসা করলে ভালো হয়। এই বার্তা মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে আলোচনা সভায় অংশ গ্রহণকারী সাংবাদিকদের অনুষ্ঠানের প্রধান অতিথি লালমনিরহাট সিভিল সার্জন নির্মলেন্দু রায় তার বক্তব্যে উল্লেখ করেন।

মন্তব্য (০)





image

পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে উত্তপ্ত বেড়া, সাংবাদিকের ক্যা...

১

পাবনা প্রতিনিধি : ‎পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ...

image

বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে এনপিবি নিউজের প্রথম বর্ষপ...

২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজন, আলোচনা সভা ও কেক ক...

image

ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের নিয়ে এনপিবি নিউজের প্রথম বর্...

৩

ঠাকুরগাঁও প্রতিনিধি: সত্য সরাসরি সবার আগে’ এই স্লোগানক...

image

বিশেষ সম্মাননায় ভূষিত সাংবাদিক সোয়েব সিকদার

৪

নিজস্ব প্রতিবেদকঃ সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ &...

image

মুক্তাগাছা প্রেস ক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৫

ময়মনসিংহ প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে ১ নভেম্বর ২০২৬ ময়...

  • company_logo