ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে মোসাদ্দেক আলী (৩০) নামের এক ট্রাক চালক নিহত হয়েছে। বুধবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের নতুন ইরতা গ্রামে এই ঘটনাটি ঘটে। এই বিষয়টি নিশ্চিত করেছে সিংগাইর থানার অফিসার ইনর্চাজ (ওসি) জিয়ারুল ইসলাম।
নিহত মোসাদ্দেক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের উবাইদুর রহমানের ছেলে। সে পেশায় ট্রাক চালক। পুলিশ ও স্থানিয়রা জানায়, ইরতা গ্রামের রাস্তার মাটি ফেলে যাওয়ার সময় চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারায়। পরে চালক ও হেলপার ট্রাক থেকে লাফিয়ে পরে।
রাস্তার পাশের খাদে ট্রাকটি উল্টে চালকের উপরে গিয়ে পরে। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। তবে এ ঘটনায় হেলপার সুস্থ্য রয়েছে। সিংগাইর থানার অফিসার ইনর্চাজ (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, মোসাদ্দেকের মৃতদেহ উদ্ধার করে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত নির...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

মন্তব্য (০)