• সমগ্র বাংলা

মানিকগঞ্জে আমবাগান থে‌কে অজ্ঞাতনামা তরুণীর লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলায় একটি আমবাগানে পড়ে ছিল অজ্ঞাতনামা এক তরুণীর লাশ। সোমবার (১৮ মার্চ) ঢাকা পাটুরিয়া সংযোগ সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা পাটুরিয়া মহাসড়কের পাশে একটি আমবাগানে অজ্ঞাতনামা তরুণীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।

তাঁরা বিষয়টি শিবালয় থানা পুলিশকে জানা‌লে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, নিহত তরুণী কালো রঙের বোরকা পরা ছিলেন।

তাঁর গলায় নেকাব বাঁধা ও কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দুর্বৃত্তরা তরুণীকে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যার পর লাশ আমবাগানে ফেলে রেখে গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। নিহত তরুণীর পরিচয় ও হত্যার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

মন্তব্য (০)





image

সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত নির...

image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

image

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামল...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

  • company_logo