ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মকবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পাবনায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সুবিধাবঞ্চিত শতাধিক মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৭ মার্চ) দুপুরে চেম্বার অব কমার্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চেীধুরী। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও রাজনৈতিক দর্শন সহ শিশুদের প্রতি তার ভালোবাসার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়।
পরে দোয়া করা হয়। শেষে অসহায় ও সুবিধাবঞ্চিত শতাধিক নারী পুরুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন অতিথিরা। এ সময় চেম্বারের সহ সভাপতি জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তোজা বিশ্বাস সনি, পাবনা প্রেসক্লাব সভাপতি ও চেম্বারের পরিচালক এবিএম ফজলুর রহমান, পরিচালক মাসুদুর রহমান মিন্টু সহ অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকাসক্ত নির...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

মন্তব্য (০)