• সমগ্র বাংলা

লালমনিরহাটে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ স্মার্ট বাংলাদেশ গড়ি,ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি এই প্রতিপাদ্যে শুক্রবার লালমনিরহাটে ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায়  ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম মাসুম উদ দৌলা সভা পরিচালনা করেন। এ সভায় অংশ নেন  নিরাপদ খাদ্য অফিসার ফজলুল হক।কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব),এর সভাপতি অ্যাডভোকেট একেএম শামছুল হক,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন সহ ব্যবসায়ী,সাংবাদিক, চিকিৎসক,শিক্ষক  সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

সভায় ভোক্তার অধিকার শীর্ষক বিভিন্ন বিষয় ওষুধের মূল্য, ইফতার সামগ্রীর গুণগত মান,চালের মূল্য,সবজির বাজার দর নিয়ে উম্মুক্ত আলোচনা করা হয়। এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের সিদ্ধান্ত গৃহীত হয়।তাছাড়াও ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেয়া হয়।

মন্তব্য (০)





image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

image

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামল...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

image

হাকিমপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

  • company_logo