ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় চিনি বালা (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার( ১৪ মার্চ) সন্ধ্যায় শ্বশান বাজার এলাকার এ দূর্ঘটনা ঘটে। নিহত চিনি বালা পুটিমারী বকশীপাড়া গ্রামের মৃত্যু মহেশ চন্দ্র রায় কবিরাজের স্ত্রী।প্রদক্ষদর্শী ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, গতকাল সে তার নাতনীর বিয়েতে যায়।
আজকে বিয়ে শেষে বাড়িতে ফেরার পথে শ্বশান বাজার এলাকায় অটোরিকশা থেকে নেমে ভাড়া দেওয়ার সময় বেপরোয়া গতিতে এক মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বিষয়টি নিশ্চিত করেন।
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...
দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

মন্তব্য (০)